News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১০ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধন
Image

১০ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধন

আগরতলা, ১০ অক্টোবর: গোলাঘাটিতে ১০ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে ৩৩ কিলো ভোল্ট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধন করেছেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হয়েছিল এই সাব স্টেশনটির। ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থানুকূল্যে পাওয়ার গ্রিড সংস্থা এই কাজ সম্পূর্ণ করেছে।তাঁর কথায়, জাতি – জনজাতি অধ্যুষিত বিস্তীর্ণ এলাকায় এতদিন বিদ্যুতের সমস্যা ছিল। এই সাব স্টেশনটি হয়ে যাওয়ার ফলে ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবায় এক নতুন দিনের সূচনা হবে বলে আশা ব্যক্ত করেন।

এদিন তিনি আরো বলেন, ওই এলাকার মানুষেরা এবার থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পাবেন। পাশাপাশি এলাকার কৃষিজ উন্নতিতেও এই বিদ্যুৎ সাব স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।

Releated Posts

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top