News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দূর্গোৎসবের আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাব্রুম পর্যন্ত সম্প্রসারণ সম্ভব হচ্ছে না : এনএফআর জিএম
Image

দূর্গোৎসবের আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাব্রুম পর্যন্ত সম্প্রসারণ সম্ভব হচ্ছে না : এনএফআর জিএম

আগরতলা, ১০ অক্টোবর:  দুর্গোৎসবের আগে ত্রিপুরার জনগণের বহু প্রতীক্ষিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাব্রুম পর্যন্ত সম্প্রসারণ সম্ভব হচ্ছে না। তবে, আগামী ৬ মাসের মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সাব্রুম পৌছে দেওয়া যাবে। মঙ্গলবার আগরতলা-সাব্রুম রেল লাইন পর্যবেক্ষন শেষে একথা বলেন পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব।

এদিন তাঁর নেতৃত্বে রেল দপ্তরের এক প্রতিনিধি দলও  সাব্রুম সফরে আসেন। এদিন তাঁর সফর সঙ্গী হিসেবে ছিলেন বিএসএফের ৯৬ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অরুণ পন্হ, সাব্রুম মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডি সি এম নকুল পাল প্রমূখ।

আজ সকাল আনুমানিক আটটা নাগাদ জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সাব্রুম রেল স্টেশনে পদার্পণ করেন। এদিন তিনি  খতিয়ে দেখেন সাব্রুমের রেল স্টেশনের সর্বাঙ্গীণ পরিকাঠামো। সাব্রুম রেলস্টেশনে কর্মসূচি শেষ করে স্টেশনের রানিং রুমের উদ্বোধন করেন শ্রীযুক্ত শ্রীবাস্তব।

এরপর তিনি আনুমানিক নয়টা নাগাদ সাব্রুমে ভারত বাংলা মৈত্রী সেতু সংলগ্ন আইসিপি স্থল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে বিএসএফের ৯৬ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অরুণ পন্হ ভারত বাংলা মৈত্রী সেতু এবং নির্মীয়মান আইসিপি সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরেন।

পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,  আগামী ৬ মাসের মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সাব্রুম পৌছে দেওয়া যাবে। আর এই বিষয়টি কেন্দ্র করে রেল লাইনের বৈদ্যুতিকরণের কাজ, রাস্তার মেরামতি সংক্রান্ত বিষয়ে এবং গুণগত মান খতিয়ে দেখতেই এই সফর বলে জানান তিনি। এছাড়াও সাব্রুমের নির্মীয়মান আই সি পি অর্থাৎ ইন্টিগ্রেটেড চেকপোস্ট পর্যন্ত রেললাইন সম্প্রসারিত করার বিষয়েও তিনি আলোকপাত করেন উক্ত পরিদর্শন কর্মসূচিতে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top