News Flash

  • Home
  • প্রধান খবর
  • এশিয়াডে দেশের মাথা উঁচু করেছেন ক্রীড়াবিদরা, মঙ্গলবার বিজয়ীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী
Image

এশিয়াডে দেশের মাথা উঁচু করেছেন ক্রীড়াবিদরা, মঙ্গলবার বিজয়ীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): এশিয়ান গেমসে ভারতীয় খেলোয়াড়রা ১০০টি পদক লাভের মাইলফলক স্পর্শ করায় আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এশিয়ান গেমসে ভারতীয় খেলোয়াড়দের এই অভূতপূর্ব সাফল্যের জন্য মঙ্গলবার, ১০ অক্টোবর বিকাল ৪.৩০ মিনিটে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ক্রীড়াবিদদের সঙ্গে এক বিশেষ আলাপচারিতায় মিলিত হবেন প্রধানমন্ত্রী।

সমাজমাধ্যমে পোস্ট করা এক বার্তায় শ্রী মোদী জানান, “এশিয়ান গেমসে এবার ভারতের এই সাফল্য অভূতপূর্ব! আমরা ১০০টি পদক জয়ের মাইলফলক স্পর্শ করতে পেরেছি। এই ঘটনায় ভারতবাসী আজ গর্বিত। আমাদের এই সব অ্যাথলিটদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ভারতকে এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছে দিয়েছে। তাই আগামীকাল ১০ অক্টোবর সফল প্রতিযোগীদের আহ্বান করে তাঁদের সঙ্গে আমি এক আলাপচারিতায় মিলিত হব।”

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top