News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিন্সপ্যান্টের পকেটে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, চুরাইবাড়িতে ১,২০০ বোতল এসকফ সিরাপ জব্দ
Image

জিন্সপ্যান্টের পকেটে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, চুরাইবাড়িতে ১,২০০ বোতল এসকফ সিরাপ জব্দ

নিজস্ব প্রতিনিধি,  আগরতলা, ২২ জুন:
নেশা পাচারে নতুন কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না। জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় এসকাফ সিরাপ পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে চুরাইবাড়ি চেক গেটের পুলিশ।
সোমবার দুপুর প্রায় ১টা নাগাদ অসম-ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি চেক গেটে রুটিন তল্লাশির সময় এই সাফল্য পায় পুলিশ। জানা গেছে, গুয়াহাটি থেকে আগরতলাগামী এএস -০১-ইউসি-৪৩১৪ নম্বরের একটি কন্টেনার লরি চেক গেটে পৌঁছালে গেট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় লরিতে অনলাইন ডেলিভারির বিভিন্ন সামগ্রীর পাশাপাশি কাপড়ভর্তি বেশ কয়েকটি বস্তা পাওয়া যায়। সন্দেহ হওয়ায় পুলিশ বস্তাগুলি খুঁটিয়ে পরীক্ষা করে। তখন দেখা যায়, জিন্স প্যান্টের প্রতিটি পকেটের ভিতরে কৌশলে লুকিয়ে রাখা হয়েছে নেশাজাতীয় এসকাফ সিরাপের বোতল। পরে পুলিশ মোট ১,২০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার ও জব্দ করে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সিরাপগুলোর কালোবাজারি মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। এগুলো গুয়াহাটি থেকে ত্রিপুরায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে তদন্তকারীদের ধারণা।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে কন্টেনারটির চালক চিরঞ্জীব রাভা (৩২) এবং সহ-চালক বিকাশ রাভা (২৮)-কে আটক করেছে পুলিশ। তাদের বাড়ি অসমের কামরূপ জেলা-র দক্ষিণ পুকুরিপাড়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গেট ইনচার্জ নিরঞ্জন দাসের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়েছে এবং এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের মতে, মাদক পাচারকারীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তবে সীমান্ত এলাকায় নজরদারি ও তল্লাশি আরও জোরদার করায় একের পর এক পাচারের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top