News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুম রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার, আদালতে পেশ
Image

সাব্রুম রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার, আদালতে পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্রুম রেলস্টেশন এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে সাব্রুম থানার পুলিশ। সোমবার তাদের সাব্রুম আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় সাব্রুম রেলস্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে তাদের পরিচয় যাচাই করে জানা যায়, তারা বাংলাদেশের নাগরিক। গ্রেপ্তার হওয়া দুই যুবকের মধ্যে একজন রিফাক হাসান (১৮) এবং অপরজন তারেখ হোসেন (১৮)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সীমান্তবর্তী বিলোনিয়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। পরে কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে সাব্রুমে পৌঁছেছিল বলে তদন্তকারীদের কাছে দাবি করেছে তারা।

ঘটনার পর সাব্রুম থানার পুলিশ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে। সোমবার দুই অভিযুক্তকে সাব্রুম আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, তারা কী উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল এবং এর সঙ্গে কোনো দালালচক্র বা আন্তঃসীমান্ত নেটওয়ার্ক জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top