News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাঁচ রাজ্যে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা, শুরু ৭ নভেম্বর, ফল ঘোষণা ৩ ডিসেম্বর
Image

পাঁচ রাজ্যে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা, শুরু ৭ নভেম্বর, ফল ঘোষণা ৩ ডিসেম্বর

নয়াদিল্লি, ৯ অক্টোবর : পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই পাঁচ রাজ্য হল রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং মিজ়োরাম। দিল্লির নির্বাচন সদনে সাংবাঠিক সন্মেলনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের নির্ঘন্ট ঘোষণা দিয়েছেন। তিনি জানান, মধ্যপ্রদেশে এক দফায় ভোট হবে ১৭ নভেম্বর। রাজস্থানের সব ক’টি বিধানসভায় ২৩ নভেম্বর এক দফাতেই ভোট হবে। তেলঙ্গানায় ভোট হবে ৩০ নভেম্বর। মিজ়োরামেও এক দফায় ভোটগ্রহণ হবে ৭ নভেম্বর। শুধু ছত্তীসগঢ়-এ দুই দফায় ভোট নেওয়া হবে। ৭ ও ১৭ নভেম্বর ওই রাজ্যে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। সব রাজ্যের ভোটের ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর। প্রসঙ্গত, রাজ্যগুলির মধ্যে মিজ়োরাম বিধানসভার মেয়াদ শেষ হবে ১৭ ডিসেম্বর। বাকি রাজ্যগুলিতে বিধানসভার মেয়াদ শেষ হবে জানুয়ারিতে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top