News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় জুনিয়র গার্লস ফুটবলে ২য় ম্যাচে অন্ধ্রে হোঁচট ত্রিপুরার
Image

জাতীয় জুনিয়র গার্লস ফুটবলে ২য় ম্যাচে অন্ধ্রে হোঁচট ত্রিপুরার

অন্ধ্রপ্রদেশ: ৮

ত্রিপুরা: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর।। দ্বিতীয় ম্যাচে দারুন হোঁচট খেলো ত্রিপুরা। উদ্বোধনী ম্যাচে চন্ডিগড় কে ৩-০ গোলে হারানোর রেশ কাটতে না কাটতেই পয়েন্ট তালিকার শীর্ষস্থান থেকে ছিটকে ত্রিপুরার অবস্থান এখন তৃতীয় শীর্ষে। কেননা দ্বিতীয় ম্যাচে চন্ডিগড় আজ, শনিবার ১-০ গোলে পন্ডিচেরিকে হারিয়েছে। অপরদিকে অন্ধ্রপ্রদেশের কাছে শূন্য-আট গোলে ত্রিপুরার পরাজয়ের কারণে গোল ব্যবধানের নিরিখে রাজ্য দলকে একধাপ পিছিয়ে পড়তে হয়েছে। প্রথমার্ধেই বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে রাজ্য দলের মেয়েরা অনেকটা ছন্নছাড়া খেললে অন্ধ্রপ্রদেশের নন্দিনী একাই যেন ত্রিপুরাকে গ্রাস করে ফেলে। নন্দিনীর হ্যাটট্রিক অন্ধ্রপ্রদেশকে ৮-০ গোলে জয় এনে দেয়। ত্রিপুরার পরবর্তী ম্যাচ ৯ অক্টোবর পন্ডিচেরির বিরুদ্ধে।

Releated Posts

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top