News Flash

Image

২১ দফা দাবির ভিত্তিতে করিমগঞ্জে পোস্টাল এজেন্টদের প্রতিবাদী মিছিল

করিমগঞ্জ (অসম), ৬ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় সরকারের এজেন্ট-বিরোধী ও পোস্ট-অফিস বিরোধী নীতির প্রতিবাদে এবং দিল্লিতে ধরনার পরিপ্রেক্ষিতে সারা ভারত স্বল্প সঞ্চয় এজেন্টদের প্রতিবাদ সংগঠিত হয়েছে করিমগঞ্জে। বুধবার থেকে রাষ্ট্রীয় স্বল্প সঞ্চয় অভিকর্তা সংগঠনের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে কর্মবিরতি পালন করা হচ্ছে করিমগঞ্জে।

শুক্রবার নির্দিষ্ট সূচি অনুযায়ী মিছিল করে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে করিমগঞ্জে। হেড পোস্ট অফিস, কোর্ট পোস্ট অফিস, স্টেশন রোড পোস্ট অফিস, চরবাজার পোস্ট অফিস, সুভাষনগর পোস্ট অফিস সহ সেটেলমেন্ট রোড পোস্ট অফিসে কর্মরত এজেন্টরা যোগ দেন মিছিলে।

শ্যামলা গোপীনাথ কমিটির রিপোর্ট প্রত্যাখ্যান করে এজেন্টদের কমিশন ১ ডিসেম্বর (২০১১)-এর আগের মত করা, মহিলা প্রধান এজেন্টদের ৫ শতাংশ কমিশন প্রদান করা, মহিলা এজেন্টদের পোর্টালের মাধ্যমে আরডি লট জমা করার সুবিধা প্রদান করা, অবিলম্বে নতুন কমিটি গঠন করে এজেন্টদের সংস্থাকেও প্রতিনিধিত্ব করার সুযোগ এবং ৪০ বছরের পুরনো এজেন্সি ব্যবস্থায় আলোচনার মাধ্যমে সময় অনুযায়ী পরিবর্তন করা, এজেন্সির নবায়ন আজীবনের জন্য করা সহ মোট ২১টি দাবির ভিত্তিতে প্রতিবাদ সাব্যস্ত পালন করেন পোস্টাল এজেন্টরা।

এদিন মিছিলে ছিলেন সংস্থার সভাপতি পান্নালাল চক্রবর্তী, সম্পাদক বিশ্বরূপ দাস, শ্যামল চক্রবর্তী, প্রবাল আচার্য, স্নেহাশিস মুজুমদার, সজল দেব, মিনা দাস, মৌসুমী দাস, জয়া পাল, দিবাকর দাস, ডলি স্বামী, রুমা রায়, সংগীতা দেব, মৌ দাস, গৌরাঙ্গ দাস, সুবীর দাস, জয়ন্ত দেব সহ অনেকে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top