News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানের উদয়পুর থেকে বাজেয়াপ্ত ১.৪৪ কোটি টাকা, গ্রেফতার ৭ জন
Image

রাজস্থানের উদয়পুর থেকে বাজেয়াপ্ত ১.৪৪ কোটি টাকা, গ্রেফতার ৭ জন

উদয়পুর, ৬ অক্টোবর (হি.স) : রাজস্থানের উদয়পুর থেকে হাওয়ালা কেলেঙ্কারিতে বাজেয়াপ্ত করা হল ১.৪৪ কোটি টাকা। বৃহস্পতিবার রাতে রাজস্থানের উদয়পুরের ৩টি থানার পুলিশ এবং ডিএসটি দল হাওয়ালা ব্যবসায়ীদের ঠিকানায় অভিযান চালিয়ে ১.৪৪ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। পুলিশ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। ঘন্টাঘর এলাকার করজালি হাউস ও কোহিনুর কমপ্লেক্সে অভিযান চালিয়ে পুলিশ ১.৪৪ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এছাড়াও মোট সাতজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মতি চৌহাট্টায় করজালি হাউসের বাইরে প্রথম অভিযান চালানো হয়। এখানে ঘন্টাঘর ধানমন্ডি থানা ও ডিএসটির দল চার যুবককে আটক করে। এদের কাছ থেকে ১ কোটি ২১ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। চারজনই এই ব্যাগটি নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখনই পুলিশ তাদের ধরে ফেলে।
এরপর ঘন্টাঘর থানা এবং ডিএসটি টিম ঘন্টাঘরের কোহিনুর কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অভিযান চালায়। এখানে তিন যুবকের কাছ থেকে ২২.৯০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top