News Flash

  • Home
  • দিনের খবর
  • বামপন্থী চরমপন্থা ইস্যুতে পর্যালোচনা বৈঠক করলেন অমিত শাহ, উপস্থিত ছিলেন দোভালও
Image

বামপন্থী চরমপন্থা ইস্যুতে পর্যালোচনা বৈঠক করলেন অমিত শাহ, উপস্থিত ছিলেন দোভালও

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): বামপন্থী চরমপন্থা ইস্যুতে শুক্রবার দিল্লিতে এক পর্যালোচনা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে এই পর্যালোচনা বৈঠক হয়। কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই, অশ্বিনী চৌবে, অর্জুন মুন্ডা এবং দেবুসিংহ চৌহানের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বৈঠকে অংশ নেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও এই বৈঠকে যোগ দিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, গোয়েন্দা ব্যুরোর পরিচালক তপন ডেকাও উপস্থিত ছিলেন, এছাড়াও এনআইএ, এসএসবি, বিএসএফ, সিআরপিএফ এবং এনএসজি-র মহাপরিচালকরাও বৈঠক অংশ নেন। পাশাপাশি মাওবাদী প্রভাবিত রাজ্যগুলির স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top