News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছিনতাইয়ের তল্লাশিতে নেমে ৩ নেশা কারবারী আটক
Image

ছিনতাইয়ের তল্লাশিতে নেমে ৩ নেশা কারবারী আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর : টাকা ছিনতাইয়ের আসল রহস্য বের করল পুলিশ।  ৪ অক্টোবর রাধানগরের ভিআইপি রোড  সংলগ্ন এলাকায় দিন দুপুরে এটিএম থেকে টাকা তুলে যাওয়ার পথে টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছিল সংবাদমাধ্যমের সামনে। পুলিশ ঘটনায় তদন্ত নেমে  আসল রহস্য বের করল। এখন পুলিশের গারদে অভিযুক্ত সহ তার দুই বন্ধু। ঘটনার বিস্তারিত বিবরণে যারা গেছে নেশা কারবারকে কেন্দ্র করে তিন নেশা কারবারিদের মধ্যে মতভেদ দেখা দেয়। এর জের ধরেই টাকা ছিনতাই এর গল্প সাজানো হয়। রাজধানীর আগরতলা শহর এলাকায় প্রকাশ্য দিবালোকে টাকা ছিনতাই এর ঘটনার খবর পেয়ে পুলিশ যথারীতি তদন্তে নামে। তদন্তে নেমে অভিযোগকারীকে প্রথমেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের চাপের মুখে সে আসল রহস্য ফাঁস করে দেয়। তার স্বীকারোক্তি মূলে অপর দুই নেশা কারবারিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু নগদ টাকা এবং নেশা সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে। উল্লেখ্য আগরতলা শহর ও শহরতলী এলাকায় নেশা কারবারীদের দৌরাত্ম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। নেশার কবলে পড়ে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে নেশা কারবারি ও নেশাখোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নেশার বিরোধী অভিযানে পুলিশকে সাহায্য করার জন্য সাধারণ জনগণের কাছেও আহ্বান জানানো হয়েছে ।

Releated Posts

জিবিতে ১৭ দিনের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: জিবি হাসপাতালে শিশু চিকিৎসায় আউটসোর্সিং কর্মীর গাফিলতিতে ১৭ দিনের শিশুর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

পুজোর আগেই শেষ হবে চলমান সংঘের পুকুরপাড়ের কাজ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২২ আগস্ট: পুজোর আগে চলমান সংঘের পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন আগরতলা পুর…

ByByReshmi Debnath Aug 22, 2026

চুরি যাওয়া একটি বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ২২আগস্ট : চুরি যাওয়া একটি বাইক ও একটি বাইসাইকেল সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

মোহনভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ই – রিক্সা চালকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে মেলাঘর থানাধীন মোহনভোগের আনন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সমিটারে ফিউজ…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top