News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিকিমের বন্যা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে তামাংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বাক্যালাপ
Image

সিকিমের বন্যা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে তামাংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বাক্যালাপ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স) : সিকিমের বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এক্স-এর মাধ্যমে পোস্ট করে জানান, তিনি সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-এর সঙ্গে সিকিমের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

সিকিম রাজ্যের বেশ কিছু অংশ প্রাকৃতিক দুর্যোগের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সংক্রান্ত তথ্য তিনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে শোনেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংকে সিকিমে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী এও বলেন যে, আমি ক্ষতিগ্রস্ত সকলের নিরাপত্তা ও সুস্থতা প্রার্থনা করছি।

সিকিমে বন্যা পরিস্থিতির ফলে বুধবার জাতীয় সড়ক-১০ এর কিছু অংশ ভেসে গিয়েছে। নদীর জল বেড়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমে। এই বন্যার ফলে বুধবার ২৩ জন সেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চুংথাং বাঁধ থেকে জল ছাড়ার ফলে বেলা দেড়টা নাগাদ শুরু হওয়া বন্যা পরিস্থিতি আরও দুর্বিসহ হয়ে উঠেছে।

Releated Posts

অবিরাম বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে কেরলে, জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী ভি.ডি. সাথীশনের; সতর্কতায় গোটা রাজ্য

তিরুবনন্তপুরম, ৩ আগস্ট (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে কেরলের বিভিন্ন জেলায় বন্যা, ভূমিধস, জলাবদ্ধতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরিস্থিতির মধ্যে…

ByByNews Desk Aug 3, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top