News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডের গুমলায় ট্রাক গভীর খাদে পড়ে মৃত ২, আহত ৬
Image

ঝাড়খণ্ডের গুমলায় ট্রাক গভীর খাদে পড়ে মৃত ২, আহত ৬

গুমলা, ৪ অক্টোবর (হি.স) : ঝাড়খণ্ডের গুমলায় বক্সাইট বোঝাই ট্রাক খাদে পড়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ৬জন আহত হন।

বুধবার সকালে ঝাড়খণ্ড জেলার গুমলার বিশুনপুর ব্লকের নেতারহাট উপত্যকায় বক্সাইট বোঝাই ট্রাক পাঁচশো ফুট গভীর খাদে পড়ে যায়। ট্রাক গভীর খাদে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। ৬ জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ট্রাকটি বক্সাইট বোঝাই করে কুজাম পাঠ থেকে লোহারদাগা যাচ্ছিল। ট্রাকে চালকসহ আটজন ছিল। নেতারহাট উপত্যকায় জোহান ডেরার কাছে গাড়িটি একটি সরু বাঁকের কাছ দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে খাদে পড়ে যায়। ট্রাকটি প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। মৃতদের নাম, জ্যোতিষ মুন্ডা ও সায়ুব মিয়াঁ। জ্যোতিষ মুন্ডা কোরকোটের বাসিন্দা এবং সায়ুব মিয়াঁ চাপতলির বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে বিশুনপুর পুলিশ ও গুরদারি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় আহতদের উদ্ধার করে। আহতরা হলেন, নাদিম আনসারি, জনসন থিথিও, ডেভিড অসুর, নীলিমা অসুর, কমলা থিথিও, নওশাদ আনসারি। তাদের সকলকে খাদ থেকে বের করা হয়েছে। প্রত্যেককে বিষ্ণুপুরের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা করার পর সদর হাসপাতালে রেফার করে।

Releated Posts

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

প্রবল বৃষ্টিতে পাওয়াগড় পাহাড়ে ধস, পাথর চাপা পড়ে দুই তীর্থযাত্রীর মৃত্যু, আহত ৮

পঞ্চমহল, ১৯ জুন (আইএএনএস): গুজরাটের পঞ্চমহল জেলার বিখ্যাত পাওয়াগড় তীর্থস্থানে প্রবল বৃষ্টির মধ্যে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top