সুরাট, ৩ অক্টোবর (হি.স.): গুজরাটের সুরাটে ভয়াবহ আগুন লাগল জনপ্রিয় বম্বে মার্কেটে। মঙ্গলবার সুরাটের বম্বে মার্কেটে অবস্থিত একটি শোরুমে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের ১০-১২ টি ইঞ্জিনের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
সুরাট পৌর নিগমের প্রধান দমকল অফিসার কৃষ্ণ মোড় বলেছেন, সুরাটের বম্বে মার্কেটের একটি শোরুমে আগুন লেগেছে, ১০-১২টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।

