News Flash

Image

জি বি বাজারে নিগমের উচ্ছেদ অভিযান 

আগরতলা, ৩ অক্টোবর: রাস্তার দুইপাশে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম।আজ সকালে জিবি বাজার এলাকায় জবরদখলে থাকা দোকানগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে মেয়র দীপক মজুমদার বলেন, জিবি বাজারের রাস্তা দীর্ঘ করা এবং  আগরতলা শহরকে যানজটমুক্ত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিন আগরতলা মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, রাস্তার দুই পাশে সরকারি জায়গায় বেআইনিভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছে। বেআইনি দখলদারদের আগেই নির্মাণ ভেঙে ফেলার বা সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার বলা হয়েছিল। কিন্তু অনেকেই তাতে কর্নপাত করেননি। তাই থেকে দূগাপুজো পর্যন্ত বেআইনিভাবে দখল করে রাখা জায়গা মুক্ত করা হবে।

এদিন তিনি আরও জানিয়েছেন, বিগত দিনে যারা আগরতলা পুর নিগম পরিচালনার দায়িত্বে ছিলেন তাঁরা নিজেদের কাজ সঠিক ভাবে করেননি। ২০১৮ সালের পর রাজ্যে সরকার গঠন হওয়ার পর আগরতলা পুর নিগম কাজ করে যাচ্ছে। তাঁর কথায়, জিবি বাজারের রাস্তার দীর্ঘ করার দরকার রয়েছে।  তাই আজ বুলডোজার দিয়ে দোকান পাট ভেঙ্গে দেওয়া হয়েছে।

Releated Posts

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026

সোনামুড়ায় ধান কেনা নিয়ে উত্তেজনা, ৫ শতাংশ ধান বাদ দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষক

সোনামুড়া, ২৩ আগস্ট: সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে সোনামুড়া এগ্রি মার্কেটে উত্তেজনা ছড়ায়। ধানের গুণমান যাচাইয়ের পর…

ByByReshmi Debnath Aug 23, 2026

চারিপাড়া থেকে কুখ্যাত চোর আটক, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৩ আগস্ট: রাজধানী সংলগ্ন চারিপাড়া এলাকা থেকে এক কুখ্যাত চোরকে আটক করেছে আমতলী থানার পুলিশ। ধৃতের নাম…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top