News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি ম্যাচে নজর কাড়লো ইয়াশ, পূর্ণ
Image

প্রস্তুতি ম্যাচে নজর কাড়লো ইয়াশ, পূর্ণ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর।।প্রস্তুতি ম্যাচে নজর কাড়লো ইয়াস দেববর্মা এবং পূর্ণ দাস। সোমবার এ ডি নগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে প্রগতি প্লে সেন্টার খেলে এ ডি নগর কোচিং সেন্টারের বিরুদ্ধে। অনূর্ধ্ব-‌১৩ বিভাগে। হারলেও জোড় লড়াই করে এ ডি নগরের ক্রিকেটাররা। প্রায় প্রতি ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠে ইয়াশ দেববর্মা ভবষ্যতের তারকা ব্যাটসম্যান হয়ে ওঠার আভাষ দিচ্ছে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্রগতি প্লে সেন্টার ১৭১ রান করে। দলের পক্ষে ইয়াশ দেববর্মা ৫৮, রাহুল মিঁয়া ২৯, পূর্ণ দাস ১৭ এবং শ্রেষ্ঠাংশু দে ১২ রান করে। জবাবে খেলতে নেমে এ ডি নগর ১১২ রান করতে সক্ষম হয়। প্রগতির পূর্ণ দাস ৩ টি এবং নবীন উদ্দিন ১ টি উইকেট দখল করে। মরশুম শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে প্রগতি এবং এ ডি নগরের কোচ-‌রা নিজেদের ভুলত্রটি গুলো দেখে নিচ্ছেন। এবং অনুশীলনের মাধ্যমে ওই ভুলত্রুটি গুলো শুধরে নিচ্ছেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top