ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর।।প্রস্তুতি ম্যাচে নজর কাড়লো ইয়াস দেববর্মা এবং পূর্ণ দাস। সোমবার এ ডি নগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে প্রগতি প্লে সেন্টার খেলে এ ডি নগর কোচিং সেন্টারের বিরুদ্ধে। অনূর্ধ্ব-১৩ বিভাগে। হারলেও জোড় লড়াই করে এ ডি নগরের ক্রিকেটাররা। প্রায় প্রতি ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠে ইয়াশ দেববর্মা ভবষ্যতের তারকা ব্যাটসম্যান হয়ে ওঠার আভাষ দিচ্ছে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্রগতি প্লে সেন্টার ১৭১ রান করে। দলের পক্ষে ইয়াশ দেববর্মা ৫৮, রাহুল মিঁয়া ২৯, পূর্ণ দাস ১৭ এবং শ্রেষ্ঠাংশু দে ১২ রান করে। জবাবে খেলতে নেমে এ ডি নগর ১১২ রান করতে সক্ষম হয়। প্রগতির পূর্ণ দাস ৩ টি এবং নবীন উদ্দিন ১ টি উইকেট দখল করে। মরশুম শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে প্রগতি এবং এ ডি নগরের কোচ-রা নিজেদের ভুলত্রটি গুলো দেখে নিচ্ছেন। এবং অনুশীলনের মাধ্যমে ওই ভুলত্রুটি গুলো শুধরে নিচ্ছেন।

প্রস্তুতি ম্যাচে নজর কাড়লো ইয়াশ, পূর্ণ
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















