News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাওয়ে ডেঙ্গুর ব্যাপক প্রাদুর্ভাব, সতর্কতা অবলম্বনের আহ্বান দেবোলালের
Image

ডিমা হাসাওয়ে ডেঙ্গুর ব্যাপক প্রাদুর্ভাব, সতর্কতা অবলম্বনের আহ্বান দেবোলালের

হাফলং (অসম), ১ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও জেলায় ভয়ংকরভাবে ছড়াচ্ছে ডেঙ্গু। প্রায় প্রতিদিনই ডিমা হাসাও জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে। বিশেষ করে পাহাড়ি জেলার হাফলং ও মাহুরে ডেঙ্গু-আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, জানা গেছে স্বাস্থ্য বিভাগের সূত্রে।

ডেঙ্গুর এমন ভয়াবহ অবস্থা যে ১০০ শয্যা বিশিষ্ট হাফলং সিভিল হাসপাতালে রোগীদের রাখার জায়গা নেই। ডিমা হাসাও জেলায় ডেঙ্গু যেভাবে ভয়ংকর রূপ নিয়েছে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর কাছাড় পার্বত্য পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।

আজ রবিবার হাফলং সিভিল হাসপাতাল পরিদর্শন করে দেবোলাল গার্লোসা নিজের সরকারি বাসভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, জেলায় যে ভাবে ডেঙ্গু-আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তা উদ্বেগজনক। তিনি বলেন, ডিমা হাসাও জেলা সদর শহর হাফলং ও মাহুরে ডেঙ্গু-আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। দেবোলাল বলেন, আজ হাফলং সিভিল হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসকরা তাঁকে জানিয়েছেন, প্রতিদিনই ৫০-এর বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।

তিনি বলেন, ১০০ শয্যা বিশিষ্ট হাফলং সিভিল হাসপাতালে বেড নেই। বর্তমানে ১৬৪ জন রোগী রয়েছেন। তার মধ্যে বেশির ভাগ রোগী ডেঙ্গু-আক্রান্ত বলে জানিয়ে গার্লোসা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিমধ্যে তিনি স্বাস্থ্য বিভাগ ও হাফলং পুরপর্ষদকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। তাছাড়া তিনি শহরাঞ্চলে সাধারণ নাগরিকরা যাতে নিজের বাড়ির আশপাশ এলাকার নালা-নর্মদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, ফুলের টাব বা যে কোনও পাত্রে যাতে জমা জল না থাকে যেখান থেকে ডেঙ্গু মশার জন্ম হয় সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার পাশাপাশি সমগ্র শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন। একমাত্র সচেতনতার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব, বলেন মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।

উল্লেখ্য, এখন পর্যন্ত অনেক ডেঙ্গু-আক্রান্ত রোগীকে হাফলং থেকে পার্শ্ববর্তী বিভিন্ন জেলার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top