News Flash

  • Home
  • খেলা
  • দিল্লিতে বি. সি. রায় ট্রফি ফুটবলে গ্রুপ রানার্স-এর লক্ষ্যে ত্রিপুরা
Image

দিল্লিতে বি. সি. রায় ট্রফি ফুটবলে গ্রুপ রানার্স-এর লক্ষ্যে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর।। ত্রিপুরা আগামীকাল রাজস্থানের বিরুদ্ধে খেলবে। খেলা নয়া দিল্লির রেলওয়ে স্টেডিয়ামে। বিকেল সাড়ে তিনটায়। ত্রিপুরা দলের সুপ্ত আকাঙ্খা রয়েছে গ্রুপ লীগে নিজেদের শেষ ম্যাচে জয়ের স্বাদ নিয়ে ঘরে ফেরা। মূল পর্ব অর্থাৎ সেমিফাইনালে খেলার স্বপ্ন এবারও অধরা থেকে যাচ্ছে। কেননা ইতোমধ্যে গ্রুপ-সি থেকে আয়োজক দিল্লি গ্রুপ লীগের চার ম্যাচের সবকটিতে জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব পেয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। জুনিয়র বালক জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ তথা বিধানচন্দ্র রায় ট্রফি ফুটবল আসরের সি গ্রুপের লিগ পর্যায়ের খেলা আগামীকাল শেষ হচ্ছে। নিজেদের চতুর্থ তথা অন্তিম ম্যাচে ত্রিপুরা দল আগামীকাল রাজস্থানের মুখোমুখি হবে। এতে রাজস্থানকে বড় ব্যবধানে হারাতে পারলে হয়তো ত্রিপুরা গ্রুপ রানার্স এর স্বীকৃতি পেয়ে ঘরে ফিরতে পারবে। পাঁচ দলীয় গ্রুপ লীগের তালিকায় ত্রিপুরা এই মুহূর্তে তৃতীয় শীর্ষে রয়েছে। প্রথম খেলায় ত্রিপুরা বিহারের কাছে শূন্য-দুই গোলে এবং দ্বিতীয় ম্যাচে দিল্লির কাছে শূন্য-ছয় গোলে হারলেও তৃতীয় ম্যাচে ত্রিপুরা সাত-এক গোলের বিশাল ব্যবধানে পন্ডিচেরি কে হারিয়ে তালিকার তৃতীয় শীর্ষে উঠে এসেছে। আগামী কাল ত্রিপুরা- রাজস্থান ম্যাচের পাশাপাশি অপর গ্রাউন্ডে বিহার খেলবে পন্ডিচেরির বিরুদ্ধে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top