News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে সুকান্ত স্মৃতি ফুটবলে রয়্যাল বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন
Image

সাব্রুমে সুকান্ত স্মৃতি ফুটবলে রয়্যাল বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর।।চ্যাম্পিয়ন হলো রয়্যাল বয়েজ। পরাজিত করলো লুধুয়া মিলন চক্র দলকে। মহকুমা ফুটবল সংস্থা আয়োজিত সুকান্ত স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। সাব্রুম স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রয়্যাল বয়েজ ২-‌০ গোলে পরাজিত করে লুধুয়া মিলন চক্রকে। কয়েকহাজার ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে দুদলের ফুটবলাররা শুরু থেকে আক্রমাত্তখ ফুটবল খেলতে থাকে। শক্তি এবং দক্ষতায় দুদল সমান থাকলেও গতিতে শুরু থেকে এগিয়ে যায় র‌য়্যাল বয়েজ দলের ফুটবলাররা। এখানেই পার্থক্য গড়ে যায় দুদলের মধ্যে। ম্যাচের প্রথমার্ধে পারভেজ ভঁুইয়ার গোলে এগিয়ে যায় রয়্যাল বয়েজ। দ্বিতীয়ার্ধে রয়্যাল বয়েজ দলের জয় নিশ্চিত করে দেন কে সি নাল সাঙ্গা। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৯ মনু বিধানসভার বিধায়ক মাইলফ্রু মগ, সমাজ সেবক তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, যুব মৌর্চার জেলা সভাধিপতি বিপুল ভৌমিক, এস ডি পি ও দুলাল দত্ত এবং রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সচিব তপন সাহা। আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ দেওয়া হয় যথাক্রমে ৮০ এবং ৬০ হাজার টাকা। ফাইনাল ম্যাচের সেরা ফুটবলার বিজয়ী দলের কে সি নাল সাঙ্গা, সেরা গোলরক্ষক বিজীত দলের রূপন হুসেন এবং আসরের সেরা ফুটবলার বিজয়ী দলের অজিৎ জমাতিয়া নির্বাচিত হয়েছন। আসর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় মহকুমা ফুটবল সংস্থার সচিব পার্থ প্রতিম রায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top