ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর।। সুপার লিগের প্রথম ম্যাচ বলে কথা। জয় দিয়ে সূচনার যথেষ্ট গুরুত্ব রয়েছে। সুপার ফোরের লড়াইয়ে তিন ম্যাচে জয়ী হলে চ্যাম্পিয়ন হাতের মুঠোয়। তবে প্রথম ম্যাচে সাফল্য নিঃসন্দেহে মনোবল বাড়িয়ে তোলে। ফরোয়ার্ড ক্লাব খেলবে লাল বাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে। সুপার লিগের প্রথম ম্যাচ। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন লীগের সুপার ফোর এর উদ্বোধনী ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। ফরোয়ার্ড ক্লাব ও লাল বাহাদুর ব্যায়ামাগারের মধ্যে। বিকেল তিনটায় স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। চলতি মরশুমে ফরওয়ার্ড, লাল বাহাদুর ব্যয়ামাগারের এটি তৃতীয় সাক্ষাৎকার। রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল আসরে ১৬ আগস্ট প্রথম সাক্ষাতে ফরোয়ার্ড ক্লাব ন্যূনতম গোলে লাল বাহাদুর কে পরাজিত করেছিল। গত ২৮ সেপ্টেম্বর ফরওয়ার্ড ক্লাব চন্দ্র মেমোরিয়াল লিগ পর্যায়ের খেলায় ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে লীগ শীর্ষ স্থানটি অটুট রেখেছিল। সুপার লিগের খেলা বলে মাঠ কিন্তু দর্শকাকীর্ণ থাকবে। আপামর দর্শকের প্রত্যাশা ভালো খেলা দেখার। সে অনুযায়ী দুই দল ওইদিন মাঠে কেমন খেলা প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়। ৩রা অক্টোবর সুপার লিগের দ্বিতীয় ম্যাচে এগিয়ে চলো সংঘ খেলবে রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে।

সুপার লীগে ফরোয়ার্ড লালবাহাদুর উদ্বোধনী ম্যাচে জয়ে মরিয়া দু-দলই
Tags:
Releated Posts
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তান, সিরিয়া ও বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত
কুয়ালালামপুর, ২৮ মে (আইএএনএস): এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চীন ২০২৭-এর বাছাই পর্বে ভারত অনূর্ধ্ব-২০ পুরুষ দলকে গ্রুপ ‘বি’-তে…
এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেলেন ভিনেশ ফোগাট, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে এশিয়ান গেমস ২০২৬-এর নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিল…
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…


















