News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদীর স্বচ্ছতা অভিযানের কারণেই স্বচ্ছ হচ্ছে ভারত : ভি.কে. সিং
Image

প্রধানমন্ত্রী মোদীর স্বচ্ছতা অভিযানের কারণেই স্বচ্ছ হচ্ছে ভারত : ভি.কে. সিং

গাজিয়াবাদ, ১ অক্টোবর (হি.স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযানের জন্যই ভারত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠছে । রবিবার উত্তর প্রদেশের গাজিয়াবাদে স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় মহাসড়ক প্রতিমন্ত্রী এবং অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ডক্টর ভি কে সিং ।

রবিবার তিনি গাজিয়াবাদের শহীদ স্থল মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত স্বচ্ছতা অভিযানে অংশ গ্রহণ করেন। এই প্রচারাভিযানে সকলকে আহ্বান জানাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি কে সিং নিজেই ঝাড়ু হাতে তুলে নেন। স্বেচ্ছাসেবক হয়ে ঝাড়ু দিয়ে স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নিয়ে সকলকে অনুপ্রাণিত করেন।

তিনি জানান, মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। যেসব স্থানে জনসমাগম হয় সেখানকার মানুষদের মধ্যে সচেতনতা বেড়েছে। তারফলে ভারতও পরিষ্কার হয়ে উঠছে। এই কর্মসূচীর অধীনে সকলে মিলে শহীদ স্থলে একত্রিত হয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
এদিনের কর্মসূচিতে মেয়র সুনীতি দয়াল শহরের মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন। এই উপলক্ষ্যে রবিবার জেলাশাসক রাকেশ কুমার সিং এবং পৌর কমিশনার বিক্রমাদিত্য মালিক শহরের মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করেন। এই অভিযানে আজকে উপস্থিত ছিলেন, পৌর কর্পোরেশনের কর্মচারী, এনজিওর আধিকারিকরা এবং স্বেচ্ছাসেবকরা।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top