News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণ দমদমে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু আরও ১ তরুণীর
Image

দক্ষিণ দমদমে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু আরও ১ তরুণীর

কলকাতা, ১ অক্টোবর (হি.স) : রাজ্যে কিছুতেই কমছে না অব্যাহত ডেঙ্গি। দক্ষিণ দমদমে ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু এক তরুণীর। শনিবার গভীর রাতে আরজিকর হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি উল্লেখ রয়েছে। মৃতের নাম সমাপ্তি মল্লিক (২০)। দক্ষিণ দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।

হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সমাপ্তি। রক্ত পরীক্ষা করালে তাঁর ডেঙ্গি রিপোর্ট পজ়িটিভ আসে। শনিবার রাত্রিবেলা অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। সেই গভীর রাতে মৃত্যু হয় তরুণীর। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি উল্লেখ রয়েছে।

এই নিয়ে দক্ষিণ দমদমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। লাগাতার ডেঙ্গি আক্রান্ত হওয়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এ দিকে, ডেঙ্গি রুখতে তৎপর নবান্ন। হাসপাতালে যথাযথ চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গি মোকাবিলায় গ্রাম-শহরে খুলছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। প্রকোপ কমাতে জারি একাধিক নির্দেশিকা। ডেঙ্গি পরীক্ষায় জোর দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।অপরদিকে, ৬৮টি হটস্পট মাথাব্যথা নবান্নের। নজরে ২১টি ব্লক, ৩০টি পঞ্চায়েত, ১৩টি পুরসভা। পরিসংখ্যান বলছে, ৬৮টি হটস্পট থেকেই রাজ্যের ৯০ শতাংশ ডেঙ্গি‌। এনটোমোলজিক্যাল সার্ভের ভিত্তিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top