News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় সাবজুনিয়র ফুটবল টুর্নামেন্টে বিহারে বিধ্বস্ত ত্রিপুরা‌
Image

জাতীয় সাবজুনিয়র ফুটবল টুর্নামেন্টে বিহারে বিধ্বস্ত ত্রিপুরা‌

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। বিধ্বস্ত ত্রিপুরা। বিহারের বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরমে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৪ সাবজুনিয়র ফুটবলে। ‘‌শিং ভেঙ্গে বাছুর’ বানিয়ে বিহার দল এসেছে আসরে অংশ নিতে ওই অভিযোগ ম্যাচের একদিন আগেই লিখিতভাবে ম্যাচ কমিশনারের কাছে জানিয়েছিলেন ত্রিপুরা সহ ৩ রাজ্যের কোচ। কলেজ পড়ুয়া ছাত্রদের অনূর্ধ্ব-‌১৪ দলে খেলানোর সুবাদে ম্যাচ শুরুর আগেই শক্তিতে এগিয়ে ছিলো প্রতিপক্ষ দল। তার উপর ত্রিপুরা দলের দুই জন নিয়মিত ফুটবলার রণবীর দেববর্মা এবং‌ শতাব্দ দেববর্মা চোট পেয়ে মাঠ ছাড়তেই ত্রিপুরা দলের শক্তি আরও কমে যায়। ওই রাজ্যের আর ডি টি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ১১-‌০ গোলে। প্রথমার্ধে ত্রিপুরা হজম করেছিলো ৪ গোল। খেলা শেষেই আহত দুই ফুটবলারকে নিয়ে হাসপাতালে ছুটে যান ত্রিপুরার কোচ অনিমেষ দেব। পরে অনন্তপুরম থেকে ত্রিপুরার কোচ টেলিফোনে বলেন,”বুড়ো ফুটবলারদের খেলিয়ে সাফল্য পেলো বিহার। এভাবে খেলা সম্ভব নয়। বিপক্ষ দলের ফুটবলারদের গড় বয়স প্রায় ১৮। ফলে শুরু থেকেই শক্তিতে বিপক্ষ দল এগিয়ে ছিলো। তারপরও আমাদের ছেলেরা ভালো খেলার চেষ্টা করেছে”। সোমবাপর ত্রিপুরার তৃতীয় প্রতিপক্ষ উত্তরাখন্ড। ‌

Releated Posts

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top