ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। বিধ্বস্ত ত্রিপুরা। বিহারের বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরমে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৪ সাবজুনিয়র ফুটবলে। ‘শিং ভেঙ্গে বাছুর’ বানিয়ে বিহার দল এসেছে আসরে অংশ নিতে ওই অভিযোগ ম্যাচের একদিন আগেই লিখিতভাবে ম্যাচ কমিশনারের কাছে জানিয়েছিলেন ত্রিপুরা সহ ৩ রাজ্যের কোচ। কলেজ পড়ুয়া ছাত্রদের অনূর্ধ্ব-১৪ দলে খেলানোর সুবাদে ম্যাচ শুরুর আগেই শক্তিতে এগিয়ে ছিলো প্রতিপক্ষ দল। তার উপর ত্রিপুরা দলের দুই জন নিয়মিত ফুটবলার রণবীর দেববর্মা এবং শতাব্দ দেববর্মা চোট পেয়ে মাঠ ছাড়তেই ত্রিপুরা দলের শক্তি আরও কমে যায়। ওই রাজ্যের আর ডি টি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ১১-০ গোলে। প্রথমার্ধে ত্রিপুরা হজম করেছিলো ৪ গোল। খেলা শেষেই আহত দুই ফুটবলারকে নিয়ে হাসপাতালে ছুটে যান ত্রিপুরার কোচ অনিমেষ দেব। পরে অনন্তপুরম থেকে ত্রিপুরার কোচ টেলিফোনে বলেন,”বুড়ো ফুটবলারদের খেলিয়ে সাফল্য পেলো বিহার। এভাবে খেলা সম্ভব নয়। বিপক্ষ দলের ফুটবলারদের গড় বয়স প্রায় ১৮। ফলে শুরু থেকেই শক্তিতে বিপক্ষ দল এগিয়ে ছিলো। তারপরও আমাদের ছেলেরা ভালো খেলার চেষ্টা করেছে”। সোমবাপর ত্রিপুরার তৃতীয় প্রতিপক্ষ উত্তরাখন্ড।

জাতীয় সাবজুনিয়র ফুটবল টুর্নামেন্টে বিহারে বিধ্বস্ত ত্রিপুরা
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















