News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাবেরীর জলবন্টনের প্রতিবাদে কর্ণাটক বনধ; বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন, পুলিশও তৎপর
Image

কাবেরীর জলবন্টনের প্রতিবাদে কর্ণাটক বনধ; বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন, পুলিশও তৎপর

বেঙ্গালুরু, ২৯ সেপ্টেম্বর (হি.স.): প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুতে কাবেরী নদীর জল ছাড়া নিয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে কর্ণাটক। কাবেরীর জল ছাড়ার প্রতিবাদে শুক্রবার কর্ণাটকজুড়ে পালিত হচ্ছে ১২ ঘন্টার বনধ। এই বনধের ডাক দিয়েছে কন্নড়পন্থী সংগঠন এবং কৃষক সংগঠনগুলি। শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অচল থাকবে দক্ষিণের এই রাজ্য। সকাল থেকেই বনধের ছবি ধরা পড়েছে বেঙ্গালুরু-সহ কর্নাটকের বিভিন্ন প্রান্তে। বেঙ্গালুরুতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন প্রান্তে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। মান্ড্য জেলাতেও জারি করা হয়েছে ১৪৪ ধারা। বনধের ভালো প্রভাবই লক্ষ্য করা গিয়েছে বেঙ্গালুরুতে, বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। পুলিশ-প্রশাসনও তৎপর রয়েছে। নানা স্থানে আটক করা হয়েছে ধর্মঘটীদের।

কাবেরীর জল নিয়ে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। সম্প্রতি তামিলনাড়ুকে ১৫ দিনের জন্য পাঁচ হাজার কিউসেক জল ছাড়তে কর্ণাটককে নির্দেশ দিয়েছে কাবেরী জল বণ্টন পর্ষদ বা কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি (সিডব্লিউএমএ)। এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট। তার পরই কর্ণাটকে বন্‌‌ধ ডাকা হল। শুক্রবার ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে কন্নড়পন্থী সংগঠন ‘কন্নড় ওকুট্টা’ এবং বিভিন্ন কৃষক সংগঠন। বন্‌ধকে সমর্থন জানিয়েছে কর্ণাটকের অটো রিকশা এবং হেল রাইডার্স অ্যাসোসিয়েশন। ফলে শুক্রবার সকাল থেকেই কর্ণাটকের রাস্তায় দেখা মেলেনি ওলা, উবেরের মতো ক্যাব পরিষেবার। শপিং মল, সিনেমা হলও বন্ধ ছিল। সকালের দিকে মেট্রো ছিল একেবারে খালি।

বেঙ্গালুরু গ্রামীণ জেলার অতিরিক্ত এসপি মল্লিকার্জুন বালাদান্ডি জানিয়েছেন, “বেশ কয়েকটি কন্নড়পন্থী সংগঠনের দ্বারা বনধ ডাকা হয়েছে, আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। সংগঠনের ৫০ জনেরও বেশি লোককে হেফাজতে নেওয়া হয়েছে… আমাদের পর্যাপ্ত কর্মী রয়েছে।” বেঙ্গালুরু সিটির ডিসিপি (অপরাধ) শেখর এইচ টেকান্নাভার বলেছেন, “আমরা ফোর্স এর পর্যাপ্ত ব্যবস্থা করেছি। আমরা দেখব যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।”

Releated Posts

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

(Update) ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, নিখোঁজ ৪,৩০০; ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

কারাকাস, ২৬ জুন (আইএএনএস) : ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top