News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিন দিনের রাজ্য সফরের এলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অ্যাডিশনাল ডিডিজি, ডাইরেক্টর ই এম আর, এবং ডাঃ এল
Image

তিন দিনের রাজ্য সফরের এলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অ্যাডিশনাল ডিডিজি, ডাইরেক্টর ই এম আর, এবং ডাঃ এল


আগরতলা,২৮ সেপ্টেম্বর : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অ্যাডিশনাল ডিডিজি এবং ডাইরেক্টর ই এম আর,  ডাঃ এল ষষ্ঠীচরণ তিন দিনের রাজ্য সফরে এসেছেন। সফরের প্রথম দিনে তিনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে আজ সন্ধ্যায় এক উচ্চ পর্যায়ের সভায় মিলিত হন। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব ডঃ দেবাশিস বসু,  স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সুপ্রিয় মল্লিক, জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার মিশন অধিকর্তা দিলীপ কুমার চাকমা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক  অধিকারের অধিকর্তা  ডাঃ অঞ্জন  দাস,আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতাল এবং ত্রিপুরা মেডিক্যাল কলেজ ও  ডঃ বি আর আম্বেদকর  মেমোরিয়াল হাসপাতালের উচ্চপদস্থ চিকিৎসক-আধিকারিকরা, একাধিক কর্মসূচিগুলোর প্রোগ্রাম অফিসার সহ  পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সুপ্রিয় মল্লিক স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা ও রাজ্য সরকারের প্রয়াসের  উপর আলোকপাত করেন। পর্যালোচনা সভায় বিভিন্ন জেলায় কার্ডিয়াক কেয়ার ইউনিট(সি সি ইউ) স্থাপনের উদ্যোগ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। কার্ডিয়াক কেয়ার ইউনিটের সঙ্গে যুক্ত চিকিৎসক ও  স্বাস্থ্যকর্মীদের বিশেষ পরিষেবা প্রদানের জন্য  প্রশিক্ষণ, পাঁচটি জেলায় প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালিসিস প্রোগ্রাম,গোমতী ও ধলাই জেলা হাসপাতালে অত্যাধুনিক ফাইব্রোস্ক্যান মেশিন স্থাপন , জেলা হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য কেমোথেরাপির ব্যবস্থা করা, এনটিসিপি ও এনসিডি ক্লিনিকের সঙ্গে রেসপিরেটরি ক্লিনিক চালু করা,রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচিগুলির সফল রূপায়নের লক্ষ্যে বিস্তৃত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Releated Posts

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top