News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্গোৎসবে রেলের উপহার, এবার আগরতলা থেকে ট্রেনে সোজা মুম্বাই
Image

দুর্গোৎসবে রেলের উপহার, এবার আগরতলা থেকে ট্রেনে সোজা মুম্বাই

আগরতলা , ২৮ সেপ্টেম্বর : শারদ উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাবাসীকে বড় উপহার দিয়েছেন। লোকমান্য তিলক- কামাখ্যা এক্সপ্রেস আগরতলা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। ফলে, এখন আগরতলা থেকে ট্রেনে চড়ে সোজা মুম্বাই যাওয়া যাবে।

লোকমান্য কামাখ্যা তিলক সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটির চলাচল ত্রিপুরার আগরতলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। গুয়াহাটি ও আগরতলার মধ্যে আমবাসা, ধর্মনগর, বদরপুর, নিউ হাফলং, লামডিং, হোজাই ও চাপরমুখ স্টেশনে স্টপেজ দেওয়া হবে। এই ট্রেনগুলির পরিষেবা উত্তর পূর্বাঞ্চলের দূরবর্তী এলাকাগুলিকে মুম্বাই ও সেকেন্দ্রাবাদের সাথে সংযুক্ত করবে।

লোকমান্য কামাখ্যা তিলক এক্সপ্রেস আগরতলা স্টেশন থেকে বৃহস্পতিবার সকাল ০৬.০০ ঘণ্টায় রওনা দিবে এবং লোকমান্য তিলক স্টেশনে শনিবার বিকেল ০৪.১৫ ঘণ্টায় পৌঁছবে। লোকমান্য কামাখ্যা তিলক এক্সপ্রেস ট্রেনটি লোকমান্য তিলক স্টেশন থেকে রবিবার সকাল ০৭.৫০ ঘণ্টায় রওনা দিবে এবং মঙ্গলবার রাত ০৭.৫০ ঘণ্টায় আগরতলা স্টেশনে পৌঁছবে।

একই ভাবে, সেকেন্দ্রাবাদ-গুয়াহাটি সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটির চলাচল দক্ষিণ অসমের শিলচর পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। গুয়াহাটি ও শিলচরের মধ্যে বদরপুর, নিউ হাফলং, লামডিং, হোজাই ও জাগীরোড স্টেশনে স্টপেজ দেওয়া হবে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top