News Flash

  • Home
  • বিদেশ
  • করাচিতে রকেট শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ, মৃত্যু চার শিশু সহ অন্তত আটজনের
Image

করাচিতে রকেট শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ, মৃত্যু চার শিশু সহ অন্তত আটজনের

করাচি, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : পাকিস্তানের সিন্ধু প্রদেশের জাঙ্গি সুবজওয়াই গোথ গ্রামে রকেট শেল নিয়ে খেলার সময় জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বুধবার ঘটনায় মৃত্যু হয়েছে চার শিশু সহ অন্তত আটজনের।

জানা গিয়েছে, একটি বাড়িতে শিশুরা রকেট লঞ্চারের শেল নিয়ে খেলছিল। সেই সময় আচমকাই তাতে বিস্ফোরণ হয়। কাশমোর-কান্ধকোটের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) রোহিল খোসা বলেছেন, শিশুরা খেলার সময় একটি রকেটের শেল খুঁজে পেয়ে তা বাড়িতে নিয়ে আসে। সেখানে তাতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে একই পরিবারের চার শিশু, দুই মহিলা সহ মোট আটজন নিহত হয়েছেন। এসএসপি আরও বলেছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত চলছে। রকেট লঞ্চার কীভাবে জাঙ্গি সুবজওয়াই গোথ গ্রামে পৌঁছেছিল সে বিষয়ে প্রশাসনের তরফে রিপোর্ট তলব করা হয়েছে।

Releated Posts

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে ভাঙচুর, ঘটনার তীব্র নিন্দা নয়াদিল্লির; দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসের প্রাঙ্গণকে ভারতবিরোধী গোষ্ঠীর সদস্যরা বিকৃত ও ক্ষতিগ্রস্ত করার ঘটনায় সোমবার তীব্র…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top