আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। রাষ্ট্রীয় পোষণ মাহ উপলক্ষে ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ড এর উদ্যোগে এবং নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় মুঙ্গিয়াবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অনুষ্ঠান হয় মঙ্গলবার দুপুরে। উপস্থিত ছিলেন মুঙ্গিয়াকামি ব্লকের বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা , চাইল্ড ডেভলপমেন্ট প্রজেক্ট অফিসার তথা সি ডি পি ও অজিত মোহন জমাতিয়া বিদ্যালয়ের অধ্যক্ষ মনোজ দেববর্মা, ,সহ অধ্যক্ষ প্রশান্ত দেববর্মা বায়োডাইভারসিটি বোর্ডের ফিল্ড টেকনিকেল এসিস্ট্যান্ট বিলাস দেববর্মা , নবচিন্তন এর সম্পাদক চিরঞ্জীব দেবসহ প্রমুখ রা।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রাষ্ট্রীয় পোষণ মাহ ২০২৩ উদযাপন কে নিয়ে আলোচনা করেন এবং পুষ্টিকর খাদ্যের গুণাবলী ও এই বিষয়ে সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত অতিথিরা।পরবর্তীতে বিদ্যালয়ের কিচেন গার্ডেনে পুষ্টিকর বিভিন্ন গাছের চারা ও বীজ রোপণ করা হয়। বলা বাহুল্য এ বিদ্যালয়ের কিচেন গার্ডেন প্রতিবছর সেজে উঠে বিভিন্ন সবজিতে।

রাষ্ট্রীয় পোষণ মাহ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত মুঙ্গিয়াবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে
Tags:


















