News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাষ্ট্রীয় পোষণ মাহ  উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত মুঙ্গিয়াবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে
Image

রাষ্ট্রীয় পোষণ মাহ  উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত মুঙ্গিয়াবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে

আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। রাষ্ট্রীয় পোষণ মাহ  উপলক্ষে ত্রিপুরা  বায়োডাইভারসিটি বোর্ড এর উদ্যোগে  এবং নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটির  ব্যবস্থাপনায়  মুঙ্গিয়াবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অনুষ্ঠান হয় মঙ্গলবার দুপুরে। উপস্থিত ছিলেন মুঙ্গিয়াকামি ব্লকের বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা , চাইল্ড ডেভলপমেন্ট প্রজেক্ট অফিসার তথা সি ডি পি ও অজিত মোহন জমাতিয়া বিদ্যালয়ের অধ্যক্ষ মনোজ দেববর্মা, ,সহ অধ্যক্ষ প্রশান্ত দেববর্মা  বায়োডাইভারসিটি বোর্ডের ফিল্ড টেকনিকেল এসিস্ট্যান্ট বিলাস দেববর্মা , নবচিন্তন এর সম্পাদক  চিরঞ্জীব দেবসহ প্রমুখ রা।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রাষ্ট্রীয় পোষণ মাহ ২০২৩ উদযাপন কে নিয়ে  আলোচনা করেন এবং পুষ্টিকর খাদ্যের গুণাবলী ও এই বিষয়ে সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত অতিথিরা।পরবর্তীতে বিদ্যালয়ের কিচেন গার্ডেনে পুষ্টিকর বিভিন্ন  গাছের চারা ও বীজ রোপণ করা হয়। বলা বাহুল্য এ বিদ্যালয়ের কিচেন গার্ডেন প্রতিবছর সেজে উঠে বিভিন্ন সবজিতে।

Releated Posts

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…

ByByReshmi Debnath Jun 16, 2026

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top