News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডেঙ্গি নিয়ে মুখ্যমন্ত্রীকে ছ’টি প্রশ্ন বিজেপি-র
Image

ডেঙ্গি নিয়ে মুখ্যমন্ত্রীকে ছ’টি প্রশ্ন বিজেপি-র

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি স)। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, তা বিস্তারিত জানতে চেয়ে বিজেপি-র তরফে চিঠি দেওয়া হল মুখ্যমন্ত্রীকে। তাতে মোট ছ’টি প্রশ্ন করা হয়েছে। সেখানে স্বাস্থ্য সংক্রান্ত খাতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ কী ভাবে খরচ করা হয়েছে তা জানতে চেয়েছেন বিজেপি বিধায়করা।

বিজেপি বিধায়করা লিখেছেন, গত বার রাজ্যে ডেঙ্গি ভয়াবহ আকার নিয়েছিল। সেই ঘটনা থেকে রাজ্য সরকার কোনও শিক্ষা নেয়নি। তাই এ বারও রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ চেহারা নিয়েছে বলেই মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে শুরু উল্লেখ করেছেন গেরুয়া শিবিরের বিধায়করা।

জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের (এনএইচএম) অধীনে সম্প্রদায়ভিত্তিক স্বাস্থ্য সচেতন ব্যবস্থাপনা উদ্যোগে কেন্দ্রীয় সরকার কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছে? সেই খাতে প্রাপ্ত অর্থ কোন কোন পথে খরচ করা হয়েছে? এবং সেই অর্থের মধ্যে কত টাকা বেতন বাবদ দেওয়া হয়েছে, তা চিঠিতে জানতে চাওয়া হয়েছে। ডেঙ্গি রুখতে ‘ভেক্টর কন্ট্রোল টিম’ (ভিসিটি) ও ভিলেজ রিসোর্স পার্সন (ভিআরপি)-তে কত অর্থ ব্যয় করা হয়েছে? এডিস মশার বাড়বাড়ন্ত রুখতে রাজ্য স্বাস্থ্য দফতর কী পদক্ষেপ করেছে? তা-ও জানাতে বলা হয়েছে।

কটাক্ষের সুরে প্রশ্ন করা হয়েছে যে, ডেঙ্গিপ্রবণ এলাকা চিহ্নিত করতে কি পশ্চিমবঙ্গ সরকার কোনও ব্যবস্থা রেখেছে? ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে কী কী পদক্ষেপ করা হয়েছে? ডেঙ্গি নিয়ে এলাকাভিত্তিক বিভাজনের ক্ষেত্রে যে পদক্ষেপ করা হয়েছে তার কারণও জানতে চেয়েছেন বিজেপি বিধায়করা। ডেঙ্গি নিয়ে রাজ্য সরকার সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগও চিঠিতে করা হয়েছে। এমনকি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককেও যে ডেঙ্গি সংক্রান্ত বিষয়ে নতুন তথ্য দেওয়া হচ্ছে না, তা-ও চিঠিতে মুখ্যমন্ত্রীকে অভিযোগের সুরে জানিয়েছে শুভেন্দুবাবুর নেতৃত্বাধীন বিধায়ক দল।

তার আগে এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা স্বাস্থ্য ভবনে ঢোকার চেষ্টা করেন। যদিও তাঁরা শেষ পর্যন্ত ঢুকতে পারেননি। তার পরেই বিধানসভায় ফিরে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন বিজেপি বিধায়করা। মোট ২৪ জন বিধায়ক এই চিঠিতে স্বাক্ষর করেছেন।

Releated Posts

বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: ১৪৯ পুলিশকর্মীকে ভোটের দায়িত্ব থেকে সরাল নির্বাচন কমিশন

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) পশ্চিমবঙ্গে ১৪৯ জন নিম্নস্তরের পুলিশ আধিকারিককে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

রাজ্যসভায় শপথ নিচ্ছেন নীতীশ কুমার, বিহারে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট

পাটনা, ১০ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল (ইউনাইটেড)-এর প্রধান নীতিশ কুমার শুক্রবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বেঙ্গলে পিডিএস কেলেঙ্কারি: ১২টি স্থানে একযোগে ইডির তল্লাশি অভিযান

কলকাতা, ১০ এপ্রিল(আইএএনএস): রাজ্যের রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে একযোগে ১২টি স্থানে তল্লাশি ও অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top