News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রী কলেজের (ইংরেজি মাধ্যম) বর্ষপূর্তিতে রক্তদান শিবির
Image

শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রী কলেজের (ইংরেজি মাধ্যম) বর্ষপূর্তিতে রক্তদান শিবির

আগরতলা ,২৬ সেপ্টেম্বর : কুঞ্জবনের শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজের (ইংরেজি মাধ্যম) বর্ষপূর্তি উপলক্ষে এম এস এস ইউনিটের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার ।

তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা। আজকের এই রক্তদান শিবিরে কলেজের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অধ্যাপক অধ্যাপিকারও অংশগ্রহণ করেন।

মেয়র দীপক মজুমদার বলেন, এ ধরনের রক্তদান শিবির চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে। পড়াশুনার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা সামাজিক দায়িত্ব হিসেবে এই রক্তদান শিবিরে এগিয়ে আসায় সন্তুষ্টি ব্যক্ত করেন তিনি।

রাজ্যের প্রথম ইংরেজি মাধ্যম কলেজ যা আগামী দিনে ছাত্র-ছাত্রীদের সুযোগ করে দেবে এবং কলেজের পঠন পাঠন সমৃদ্ধ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Releated Posts

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top