News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘরে মহিলার গলা কাটা দেহ, নিথর সন্তান, গ্রেফতার স্বামী
Image

ঘরে মহিলার গলা কাটা দেহ, নিথর সন্তান, গ্রেফতার স্বামী

নদিয়া, ২৫ সেপ্টেম্বর (হি স)। ঘরের ভিতরে গলা কাটা অবস্থায় পড়ে ছিলেন মহিলা। পাশেই হাত কাটা নাবালকের। সারা ঘরে যেন রক্তের স্রোত বইছে। পুলিশ কর্মীরাও দেহ উদ্ধারে ঘরে ঢুকে শিউরে উঠছেন।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ায়। জানা গিয়েছে,বঁটি দিয়ে মহিলার গলা, সৎ ছেলের হাত কেটে খুন ব্যক্তির। নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা দু’নম্বর গ্রাম পঞ্চায়েত পড়ুয়ার নিমতলা পাড়া এলাকার ঘটনা।
সূত্রের খবর, মৃতের নাম শুক্লা বিশ্বাস ও বাপি বিশ্বাস। বাপি সপ্তম শ্রেণির পড়ুয়া। জানা গিয়েছে, বছর ছ’য়েক আগে দ্বিতীয়বার বিয়ে করেন শুক্লাদেবী। সুফল বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। ছেলে বাপিকে নিয়ে দ্বিতীয় পক্ষের শ্বশুরবাড়িতেই থাকতেন তিনি। পেশাগত কারণে বাইরে থাকতেন সুফল।

রবিবার রাত্রিবেলা বাড়িতে আসেন সুফল। জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, তখনই বঁটি দিয়ে স্ত্রীর গলা কেটে দেন অভিযুক্ত। মায়ের অবস্থা দেখে ছেলে বাধা দিতে এলে তারও হাত কেটে নেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তাহেরপুর থানার পুলিশ। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত স্বামী।

Releated Posts

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

রিয়েল-টাইম বিপর্যয় সতর্কতায় ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম’ চালু করল কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সতর্কতা পৌঁছে দিতে কেন্দ্র সরকার ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট…

ByByNews Desk May 2, 2026

বেঙ্গলে গণনা কর্মী নিয়ে তৃণমূলের আবেদন খারিজে সুপ্রিম কোর্ট — বিজেপির স্বাগত

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোট গণনা কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট-এর হস্তক্ষেপে অস্বীকৃতিকে স্বাগত জানাল বিজেপি।…

ByByNews Desk May 2, 2026

উত্তরপ্রদেশে স্কুল পড়ুয়াদের দিয়ে জোর করে শ্রম করানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ

বাঁদা (উত্তরপ্রদেশ), ২ মে (আইএএনএস): উত্তরপ্রদেশের বাঁদা জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে একটি জুনিয়র হাইস্কুলের পড়ুয়াদের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top