News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত এক শ্রমিক 
Image

বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত এক শ্রমিক 

আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। বিদ্যুৎ পরিবাহী লাইনের উপরের গাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে খুঁটির  উপর থেকে পড়ে গুরতরভাবে আহত এক শ্রমিক। তার নাম   চন্দ্রকান্ত জমাতিয়া। ঘটনা সোমবার সকালে অমরপুর নগর পঞ্চায়েতের অধীন  আনন্দধারা প্রেক্ষাগৃহ চত্বরে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে বেসরকারি ওই শ্রমিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জানা গেছে,  বিদ্যুৎ পরিবাহী লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থাতেই তারা কাজ করছিল। হঠাৎ কিভাবে বিদ্যুৎ সংযোগ হয়ে গিয়েছে তা তারা বুঝে উঠতে পারেনি। কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হওয়া শ্রমিককে প্রয়োজনীয় আর্থিক সাহায্য এবং চিকিৎসা খরচ বহন করার জন্য জোরালো দাবি উঠেছে। 

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top