News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুর নিগমের উদ্যোগে শহরের ঢেলে সাজানোর কাজ অব্যাহত
Image

পুর নিগমের উদ্যোগে শহরের ঢেলে সাজানোর কাজ অব্যাহত

আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। আগরতলা শহরকে সাজিয়ে তোলার কাজ অব্যাহত রেখেছে আগরতলা পুর নিগম। রবিবার মেয়র দীপক মজুমদারের হাত ধরে বনমালীপুরস্থিত নদীর পারে পুর নিগমের উদ্যোগে ও সবুজায়ন সামাজিক সংস্থার সহযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তি স্থাপন করা হয়েছে। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছলেন মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, এলাকার কর্পোরেটর অলক ভট্টাচার্য সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। মেয়র বলেছেন, এই এলাকায় এলাকার কচিকাঁচা শিশুরা আরও বেশি করে এখন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জানতে আগ্রহী হবে। এই মর্মর মূর্তি স্থাপনের মাধ্যমে তাদের কৌতূহল আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি এলাকায় শান্তি ও সুস্থ পরিবেশও বজায় থাকবে। এদিন মেয়র সবুজায়ন সামাজিক সংস্থার সদস্যদেরও প্রশংসা করেছেন। মেয়র বলেন, শহরের প্রতিটি এলাকাকেই এভাবে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। জানাগেছে,  রবীন্দ্র নাথ ঠাকুরের এই মর্মর মূর্তি স্থাপন করতে খরচা হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা।

Releated Posts

অবসরপ্রাপ্ত হোমগার্ডদের ভাতা বৃদ্ধির দাবি, পুলিশ মহা নির্দেশকের দ্বারস্থ প্রতিনিধি দল

আগরতলা, ২৯ এপ্রিল: দীর্ঘ বছর পুলিশের সঙ্গে কাজ করার পরও বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন অবসরপ্রাপ্ত…

ByByReshmi Debnath Apr 29, 2026

বৃষ্টিতে আগরতলা-খোয়াই জাতীয় সড়কের বেহাল দশা, ড্রজার দিয়ে পারাপার যানবাহন

আগরতলা, ২৯ এপ্রিল : টানা বৃষ্টিতে বিপর্যস্ত আগরতলা-খোয়াই জাতীয় সড়ক। সড়কের একাধিক অংশে জল জমে ও কাদায় পরিণত…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

কালবৈশাখীর পর অন্ধকারে শান্তিরবাজার, বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে ক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৯ এপ্রিল: কালবৈশাখীর তাণ্ডবের জেরে বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়েছে শান্তিরবাজারের বিস্তীর্ণ এলাকায়। একাধিক জায়গায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ত্রিপুরাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ২ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত

আগরতলা, ২৮ এপ্রিল: রাজ্যজুড়ে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। দৈনিক পরিস্থিতি সম্পর্কিত রিপোর্ট…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top