News Flash

Image

বদরপুরে ড্রাগস সহ গ্রেফতার দুই যুবক

বদরপুর (অসম), ২৩ সেপ্টেম্বর (হি.স.) : ড্রাগস কিনতে এসে রেলপুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুই যুবক । ঘটনা করিমগঞ্জের বদরপুরের । আজ শনিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে । ধৃত দুই যুবক হাফলং এর বাসিন্দা আটক হওয়া দুই যুবক এন্ডিং লামো এবং লামসং পো বলে জানা গেছে ।

রেলপুলিশ সূত্র জানা গেছে যে, বদরপুর থানা সংলগ্ন মাদ্রাসার সামনে থেকে ১২ টি কন্টেইনার ভর্তি ড্রাগস ক্রয় রেলপথে হাফলং যাওয়ার জন্য বদরপূর স্টেশনে প্রবেশ করে দুই যুবক । কিন্তু স্টেশনে ঘোরাফেরা করার সময় তাদের দুইজনের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের । এরপর দুইজনকে আটক করে প্রাথমিক ভাবে ব্যাগে তল্লাশিন করলেই উদ্ধার হয় ড্রাগস ভর্তি কন্টেনার গুলি ।

বদরপুর রেলপুলিশের জনৈক আধিকারিক জানান, ধৃত দুই যুবককে আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তাদের সঙ্গে আর কে বা কাহার জড়িত রয়েছে সেই দিকটা খতিয়ে দেখা হচ্ছে । তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে ।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top