News Flash

  • Home
  • দিনের খবর
  • লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ মালদা থেকে গ্রেফতার ১
Image

লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ মালদা থেকে গ্রেফতার ১

বৈষ্ণবনগর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): সাফল্য পুলিশের । লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ একজনকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। বৈষ্ণবনগরের স্কুল মাঠের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বাপি শেখ ওরফে কারিমুল্লা। বাড়ি কালিয়াচক থানার মোজমপুরের হাড়ুচক গ্রামে। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। পুলিশি অভিযানে ভোর রাত দু’টো নাগাদ বৈষ্ণবনগরের স্কুল মাঠের পেছন থেকে বাপি শেখকে গ্রেফতার করে বৈষ্ণবনগর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে তার অন্তর্বাস থেকে দু’টি ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার হয়।

মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ধৃতের কাছ থেকে ৩১১ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top