হাইলাকান্দি (অসম) ২৩ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দিতে শনিবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পঞ্চম আয়ুষ্মান দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাইলাকান্দি শহরের এস কে রায় সিভিল হাসপাতালে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে এই সভায় পৌরোহিত্যে করে জানান যে হাইলাকান্দি জেলায় এখন পর্যন্ত এক লক্ষের উপরে আয়ুষ্মান কার্ডের জন্য ইকেওয়াইসি করা হয়েছে। তিনি আয়ুষ্মান কার্ড থেকে কিভাবে চিকিৎসা পরিষেবা সাধারণ নাগরিকরা পান সে সম্পর্কে সচেতনতা বাড়াতে চিকিৎসা বিভাগের আধিকারিক কর্মী এবং আশা কর্মীদের প্রতি আবেদন জানান। পাশাপাশি রেশন কার্ড থাকা এখনো যেসব পরিবার এই কার্ড থেকে বঞ্চিত রয়েছেন তাদেরকে এই কার্ড পেতে কাজ করার নির্দেশ দেন। সভায় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা, এডিসি কিমচিন লঙ্গাম, স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডা: অলকানন্দা নাথ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পাঁচজন আশা কর্মীকে আয়ুষ্মান কার্ড এর জন্য ইকেওয়াইসি এর ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়। এর আগে আয়ুষ্মান কার্ড সম্পর্কে সচেতনতার জন্য হাইলাকান্দি শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

হাইলাকান্দিতে পঞ্চম আয়ুষ্মান দিবস পালন
Tags:
Releated Posts
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…
২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার
গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…
উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…


















