News Flash

Image

দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিপুল জয় এবিভিপির

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেসকে গোহারা করে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ফের ঝড় বিজেপি । শনিবার সন্ধ্যায় কাউন্টিং শেষ হতে দেখা যায় ছাত্র সংসদ নির্বাচনে বিপুল জয় পেল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। চারটি পদের আসনে তিনটিতেই জয় ছিনিয়ে নিল এবিভিপি। এই জয় উচ্ছ্বসিত এবিভিপি সদস্যরা।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পোস্টগুলির মধ্যে সভাপতি পদে জয়ী হয়েছেন এবিভিপির তুষার দেধা। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের হিতেশ গুলিয়াকে পরাজিত করেছেন তিনি। তুষার দেধা পেয়েছেন ২৩ হাজার ৪৬০ ভোট। অপরদিকে, কংগ্রেস ছাত্র সংগঠনের প্রার্থীর প্রাপ্ত ভোট ২২ হাজার ৩৩১। সম্পাদক নির্বাচিত হয়েছেন এবিভিপির অপরাজিতা। তিনি পেয়েছেন ২৪ হাজার ৫৩৪টি ভোট। যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন সচিন বৈসলা। তাঁর প্রাপ্ত ভোট ২৪ হাজার ৯৫৫। সান্ত্বনা পুরস্কার হিসেবে কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রার্থী অভি দহিয়া পেয়েছেন সহ সভাপতির পদ।

শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। বরাবরই রাজধানীর এই অন্যতম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে সমর্থকরা আড়াআড়ি ভাগ হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। এবিভিপি এবং এনএস ইউ এর মধ্যে চলে টক্কর। তবে এবারও মাত দিল এবিভিপি।

ছাত্র সংসদের চারটি পদের জন্য মোট ২৪ জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পাশাপাশি ডিইউ -এর অধীনে থাকা ৫২টি কলেজেও ভোট দেন ছাত্র- ছাত্রীরা। ইভিএম-এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এখানে ব্যালট সিস্টেম নেই। সাধারণ কলেজ ইউনিয়নের ভোটের ব্যালট পেপারেই নির্বাচন প্রক্রিয়া হয়। এ বছর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ৪২ শতাংশ ভোট পড়েছে। এই বিশ্ববিদ্যালয় এবং তার অধীনে থাকা কলেজগুলির মোট ১ লাখ ভোটার ভোটধিকার প্রয়োগ করেছেন বলে জানা গিয়েছে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top