ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে রাজ্যের বিভিন্ন ক্রিকেট কোচিং সেন্টারে গিয়ে এই বিশ্বকাপ ক্রিকেট ও ক্রিকেট নিয়ে উৎসাহ জুগিয়ে যাবার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে আজ অরুন্ধতী নগর কোচিং সেন্টারে এমনই একটি অনুষ্ঠান হয়। অরুন্ধতী নগর কোচিং সেন্টারের উদ্যোগে সেখানে ক্রিকেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য ও রাজ্য ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক অরূপ দেববর্মা। উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার পার্থ মজুমদার ও অঙ্কুর দেববর্মা। কুইজ নিয়ে দশজন তরুণ ক্রিকেটারকে পুরস্কৃত করা হয়। সভায় সভাপতিত্ব করেন অরুন্ধতী নগর কোচিং সেন্টারের সভাপতি শ্রীমতী চন্দনা দত্ত ও ঐ সেন্টারের কোচ খোকন দে।

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কোচিং সেন্টারে কুইজ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















