News Flash

Image

বাইক ও মারুতি গাড়ীর সংঘর্ষে  আহত ৪

আগরতলা, ২২ সেপ্টেম্বর।। মনপাথর ফাঁড়ী থানার অধীনে বাইক ও মারুতি গাড়ীর সংঘর্ষে আহত ৪। ঘটনার বিবরনে জানাযায় শুক্রবার বেলা আনুমানিক ১২ টা ২০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার মনপাথর ফাঁড়ী থানার অধীনে পতিছড়ী এলাকায় টি আর ০৮ ডি ০৩৭০ নাম্বারের মারুতি গাড়ী ও টি আর ০৩ এফ ৬৫৩৪ নাম্বারের দুটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে।  এতে করে বাইকে থাকা চালক উনার স্ত্রী ও দুইটি শিশু সন্তান সহ মোট ৪ জন জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরতর আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তির বাজার দমকল বাহনীর কর্মীরা।  পতিছড়ী এলাকা থেকে উদয়পুরের দুরত্ব কম হওয়ায় স্থানীয় লোকজনেদের সহযোগীতায় আহতদের গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা সম্পর্কে তদন্তে নেমেছেন। 

Releated Posts

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ১৯ উপজাতি সম্প্রদায়ের ডেপুটেশন

আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার ১৯টি তফসিলি জনজাতির প্রথাগত (কাস্টমারি) আইন দ্রুত কোডিফিকেশনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top