News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ডল সভাপতির নেতৃত্বে ফের বিরোধী শিবিরে ভাঙ্গন 
Image

মন্ডল সভাপতির নেতৃত্বে ফের বিরোধী শিবিরে ভাঙ্গন 

আগরতলা, ২২ সেপ্টেম্বর।। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং।  মন্ডল সভাপতির নেতৃত্বে প্রতিনিয়ত জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের নানান জায়গায় চলছে যোগদানসভা।  মূল লক্ষ্য লোকসভা নির্বাচন।  জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বিরোধী শূন্য করতে চলছে এই যোগদান সভা।  মন্ডল সভাপতি অজয় রিয়াং এর নেতৃত্বে শুক্রবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ী এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয়েছে এক যোগদানসভা। এই যোগদান সভায় তিপ্রামথা থেকে দলত্যাগ করে ২৩ পরিবারের ৬০ জন ভোটার বিজেপিতে যোগদান করেন।  দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরন করে নেন মন্ডল সভাপতি অজয় রিয়াং।  বিগতদিনে যে সকল লোকজন গ্রেটার তিপ্রাল্যান্ডের প্রলোভনে তিপ্রামথা নামক দলকে সমর্থন করেছেন বর্তমান সময়ে রাজ্যে বিজেপি ও আইপিএফটির জোট সরকারের উন্নয়নমূলক কর্মসূচী ও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও মন্ডল সভাপতির নেতৃত্বে উন্নয়নমূলক কর্মসূচী দেখে তিপ্রামথা দল ত্যাগ করে আজকের দিনে তিপ্রামথা দলের কর্মীসমর্থকরা নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে বিজেপিতে যোগদান করেন।  আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি অজয় রিয়াং, যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী, যুব নেতৃত্ব পুলক ভৌমিক সহ অন্যান্যরা।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top