News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আরক্ষা দপ্তরের উদ্যোগে শান্তিরবাজার ডিগ্রী কলেজে অনুষ্ঠিত  প্রয়াস কর্মসূচী
Image

আরক্ষা দপ্তরের উদ্যোগে শান্তিরবাজার ডিগ্রী কলেজে অনুষ্ঠিত  প্রয়াস কর্মসূচী

আগরতলা, ২২ সেপ্টেম্বর।। যুবসমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্তি দিতে ও দু্র্ঘটনা এড়াতে শান্তিরবাজার থানার এস আই সুজিত সরকারের উদ্যোগে বেতাগায় শান্তির বাজার ডিগ্রি কলেজে এক প্রয়াস অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে। শান্তিরবাজার ডিগ্রী কলেজে পাঠরত ছাত্র ছাত্রীদের নিয়ে আজকের এই প্রয়াস অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা কিভাবে যুবসমাজকে নেশার  করাল গ্রাস থেকে নিজেদের মুক্ত রাখতে পারে তা নিয়ে আলোচনা করেন।  অনুষ্ঠানে উপস্থিত বক্তা শান্তিরবাজার জেলা হাসপাতালের এম এস জে এস রিয়াং জানান এই এলাকাটি শান্তির বাজার জেলা হাসপাতালের অধীনে না থাকা সত্বেও তিনি যুব সমাজের কথাচিন্তা করে আজকে এই অনুষ্ঠানে যোগদান করেছেন।  এমএস জে এস রিয়াং উনার মূল্যবান বক্তব্য রাখতে গিয়ে নেশার বিভিন্ন দিকগুলি আলোচনা করেন। নেশাগ্রস্থ হলে কি কি ক্ষতির সন্মুখিন হতে হয় তা নিয়ে আলোচনা করলেন এম এস।  তিনি জানান শান্তির বাজার জেলা হাসপাতালে নেশাগ্রস্থ লোকজনদের রাখার জন্য ৫০ সিট বিশিষ্ট নেশামুক্ত কেন্দ্র গড়ে তোলা হবে।  রাজ্যসরকার নেশার  করাল গ্রাস থেকে যুবকদের মুক্তি দিতে এই বিশেষ পদক্ষেপ গ্রহন করেছেন। এছাড়া আউটডোর চলাকালীন সময়ে যেসকল লোকজনেরা নেশার করালগ্রাস থেকে নিজেদের পরিবারের সদস্যদের রক্ষা করতে চান তাদের চিকিৎসা করাতে পারেন।  শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে এক প্রকারের ঔষধ দেওয়া হয় যেগুলি খেলে নেশার মনোভাব কিছুটা কমবে।  এই সুযোগ সুবিধাগুলি নেওয়ার জন্য বিশেষ আহব্বান জানান এম এস। এছাড়া এম এস জানান নেশা থেকে মুক্তি পেতে তেমন কোনো ঔষধ নেই।  অনেকে মনে করেন ঔষধ খেলে নেশা থেকে মুক্তি পেতে পারেন।  এগুলো লোকজনদের ভুল ধারনা।  নেশাগ্রস্থ লোকজনেরা নিজেদের মানসিক সন্তোলনের মাধ্যমে নেশার করালগ্রাস থেকে মুক্তি পেতে পারে বলে জানান এমএস জে এস রিয়াং। 

 আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শান্তির বাজার জেলা হাসপাতালের এমএস জে এস রিয়াং, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তির বাজার থানার এস আই সুজিত সরকার, বিশিষ্ট সমাজসেবী বিপুল ভৌমিক , শান্তির বাজার ডিগ্রী কলেজের প্রিন্সিপাল সঞ্জয়  দাস সহ অন্যান্যরা। 

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top