নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): গণেশ উৎসবে যোগদান করতে শনিবার (২৩ সেপ্টেম্বর) মুম্বই সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আগামীকাল দুপুর ২টায় মুম্বই বিমানবন্দরে পৌঁছানোর পর অমিত শাহ বিকাল ৩ টায় লালবাগের রাজাকে দেখতে যাবেন। এরপর তিনি মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বাপ্পাকে দর্শন করবেন।
এরপর সাড়ে ৫টায় মুম্বই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মণ রাও ইনামদার মেমোরিয়াল স্মারক বক্তৃতায় যোগ দেবেন এবং ৭টায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন। মুম্বই বিশ্ববিদ্যালয় এবং সহকার ভারতী আয়োজিত লক্ষ্মণ রাও ইনামদার মেমোরিয়াল স্মারক বক্তৃতার কথা অমিত শাহ তাঁর নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে শেয়ার করেছেন।

গণপতি বাপ্পা দর্শনে মুম্বই সফরে যাচ্ছেন অমিত শাহ, যোগ দেবেন লক্ষ্মণ রাও ইনামদার মেমোরিয়াল স্মারক বক্তৃতায়
Tags:
Releated Posts
ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল
নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন
কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…
টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…
জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…


















