News Flash

Image

চোর সন্দেহে আটক এক নেশাগ্রস্থ যুবক 

আগরতলা, ২২ সেপ্টেম্বর।। নেশাগ্রস্থ এক যুবককে  চোর সন্দেহে আটক করে তাকে  পুলিশের হাতে তুলে দেয়  এলাকাবাসী। ঘটনা বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন ডি এম কলোনী এলাকায়। ধৃত যুবকের নাম মানিক ঘোষ। তার বাড়ি তেলিয়ামুড়া মহারানীপুর এলাকায়। 

তেলিয়ামুড়ার বিস্তীর্ণ এলাকায়  নেশা কারবারীর ও নেশাখোরদের তৎপরতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যুবসমাজ নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে। এলাকার পরিবেশ কলুষিত হচ্ছে। রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন নেশা বিরোধী অভিযান অব্যাহত রাখলেও নেশাখোর ও নেশাকারবারিদের তৎপরতা পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি খুবই উদ্বেগ ও উৎকণ্ঠার। এই ভয়ংকর প্রবণতা থেকে মুক্তি পেতে হলে সমাজের সচেতন সকল অংশের জনগণকে এগিয়ে আসতে হবে।  অভিভাবকদের নিজেদের সন্তানদেরকে এই ভয়ঙ্কর নেশার কবল থেকে দূরে সরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সামাজিক সচেতনতাই এই ভয়ংকর প্রবণতা থেকে সমাজকে রক্ষা করার একমাত্র উপায়। শুধুমাত্র সরকার বা প্রশাসন ইচ্ছে করলেই এই ভয়ঙ্কর প্রবণতা পুরোপুরি বন্ধ করতে পারবেনা। এজন্য প্রয়োজন সার্বিক সহযোগিতা। 

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top