News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্য অতিথিশালায় সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Image

রাজ্য অতিথিশালায় সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আগরতলা , ২২ সেপ্টেম্বর : আজ রাজ্য অতিথিশালায় কার্টস ইন্টারন্যাশনালের উদ্যোগে এমএসএমই এবং মহিলা উদ্যোক্তাদের নিয়ে সাইবার নিরাপত্তা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এদিনের কর্মশালায় ক্রমবর্ধমান ই-ব্যবসায় উপর নজর রাখার আহ্বান জানিয়েছে মহিলা উদ্যোক্তাদের। পাশাপাশি কিভাবে সাইবার অপরাধ থেকে নিজেদের সংস্থাকে বাঁচিয়ে রাখবে সেইসব বিষয়ে আলোচনা হয়েছে।

কার্টস ইন্টারন্যাশনালের ডিরেক্টর অর্ণব গাঙ্গুলি বলেন, ভারতবর্ষে প্রায় ছয় কোটি এম এস এম ই আছে। তার মধ্যে ৩০ শতাংশ হচ্ছে মহিলাদের দ্বারা পরিচালিত। ২০২২সালে যখন করোনা ভয়াবহতা বৃদ্ধি পায় সেই সময় এই এমএসএমই গুলি তাদের ব্যবসা অনলাইনে শুরু করে। সেই সময় ১লক্ষ 88 হাজার এম এস এম ই সাইবার অপরাধের শিকার হয়েছে ।সাইবার অপরাধীরা যেন তাদেরকে বোকা বানাতে না পারে ও তাদের অ্যাকাউন্ট হ্যাক করতে না পারে সেইসব বিষয়ে আজকের এই কর্মশালায় আলোচনা করা হয়েছে।

এদিন তিনি আরো বলেন, এই কর্মশালা পাটনা থেকে শুরু হয়েছে। ত্রিপুরায় এই প্রথমবারের মত কর্মশালা আয়োজিত হয়েছে। মূলত মহিলা উদ্যোক্তাদের সাইবার নিরাপত্তা কি সেই বিষয়ে আলোচনা করা হয়েছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top