আগরতলা, ২১ সেপ্টেম্বর।। সোনামুড়া মহকুমার অন্তর্গত, বক্সনগর আর ডি ব্লকের অধীনে দক্ষিণ কলম চৌড়ায় মহিলা মোর্চা এর উদ্যোগে ভারত মাতার পূজা ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এই বছরও মাতৃশক্তির আরাধনায় ব্রত হয়েছেন মহিলা মোর্চা নেতৃত্ব। সমাজের মঙ্গল কামনা ও অশুভ শক্তিকে দূর করে, মাতৃ শক্তিকে বৃদ্ধি করে, জীবন যাপন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্যই আজকের এই পূজা বলে জানা গেছে। আজ সকাল দশ ঘটিকার সময় অধিবাস ও ঘট স্থাপন স্থাপন করা হয়। এগারোটা থেকে বারোটার মধ্যে ভারত মায়ের পূজা সমাপ্তি হয়। একটা থেকে তিনটা পর্যন্ত চলে অগ্নি যজ্ঞ অনুষ্ঠানের কার্যাবলী। তারপর ভক্তদের মধ্যে অঞ্জলি প্রদান করা হয়েছে। একজন পুরোহিত তিনজন সাধুসন্ত মহারাজ দ্বারা সনাতনী বৈদি মন্ত্র উচ্চারণের মাধ্যমে যজ্ঞ অনুষ্ঠানের সমাপন ঘটে। সমাপন এর শেষ মুহূর্তে উপস্থিত হন ত্রিপুরা রাজ্যের যুব ও ক্রিয়া বিষয়ক মন্ত্রী টিংকু রায়।

সোনামুড়ায় অনুষ্ঠিত ভারত মাতার পূজা
Tags:
Releated Posts
৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর
আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…
ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা
আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…
ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…


















