News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়া মহকুমাধীন শহর ও শহরতলী এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে ডেপুটেশন দিলেন দুই বিধায়ক
Image

বিলোনীয়া মহকুমাধীন শহর ও শহরতলী এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে ডেপুটেশন দিলেন দুই বিধায়ক

আগরতলা, ২১ সেপ্টেম্বর।। বৃহস্পতিবার বেলা একটায় বিলোনীয়া মহকুমাধীন শহর ও শহরতলী এলাকার বিভিন্ন ভগ্নদশা রাস্তা সংস্কার সহ গ্ৰামীন এলাকায় নতুন রাস্তা নির্মান, দীর্ঘদিনের চলমান কাজ সমূহ সময় মত শেষ করার দাবি নিয়ে  বিলোনীয়া ও ঋষ্যমুখ কেন্দ্রের দুই বিধায়ক দীপংকর সেন ও অশোক মিত্র, মহকুমা পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে দাবি সনদ তুলে দিয়ে ডেপুটেশন প্রদান করেছেন। পাশাপাশি বেকার যুবকদের ডিড এর মাধ্যমে কাজ বৃদ্ধি করার দাবি  রাখেন। সনদ পত্র তুলে দেওয়ার পর বিধায়ক দীপঙ্কর সেন এবং অশোক মিত্র পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করতে গিয়ে শহর ও গ্রামীন এলাকার সমস্ত রাস্তা গুলি সংস্কার, নতুন রাস্তা নির্মান করা এরকম দশটি জায়গার রাস্তা নির্মানের নাম উল্লেখ করেন, ঋষ্যমুখ বিধানসভার গ্রামীন এলাকার বিভিন্ন ভগ্নদশা রাস্তার যে তথ্য পূর্বে জানানো হয়েছিল তার সম্পর্কে জানতে চাওয়া হলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার  জানান নয়টি রাস্তার টেন্ডার আহ্বান করা হয়েছে। বিধায়কগন বিভিন্ন অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা এবং কাজের গুনগতমান বজায় রাখার দাবি রাখেন। উত্থাপিত বিষয়গুলো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গুরুত্ব সহকারে দেখবেন বলেও জানিয়েছেন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top