ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। রাজ্য দল প্রস্তুত। প্রত্যেক ক্রিকেটাররাই যথারীতি রিপোর্ট করেছে। আগামী ২৩ সেপ্টেম্বর, শনিবার রাজ্য দল বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হবে। অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট এক দিবসীয় ট্রফির জন্য রাজ্য দল ঘোষণা করা হয়েছে। প্রথম ম্যাচ হরিয়ানার বিরুদ্ধে। খেলা হবে ৮ অক্টোবর ইন্দোরে হোলকার স্টেডিয়ামে। তবে মূল টুর্নামেন্টে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য রাজ্য দল শনিবারে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। উল্লেখ্য ৮ অক্টোবর প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা ১০ অক্টোবর মুখোমুখি হবে নাগাল্যান্ডের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচে শক্ত প্রতিপক্ষ বাংলার বিরুদ্ধে খেলা ১২ অক্টোবর। ১৪ অক্টোবর চতুর্থ ম্যাচ উত্তরাখণ্ডের বিরুদ্ধে। ১৬ অক্টোবর পঞ্চম ম্যাচ ছত্তিশগড়ের বিরুদ্ধে। গ্রুপ লীগের খেলা শেষ হলে ২০ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্বের লড়াই। রাজ্য দলটি হল: রূপালী দাস (উইকেট রক্ষক ও ক্যাপ্টেন) বিজয়া ঘোষ, গিয়া মন্ডল, অভিধা বর্ধন, অস্মিতা দেবনাথ (সহ অধিনায়ক), অস্মিতা দাস-বিশালগড়, পায়েল নম, পারমিতা চক্রবর্তী, প্রিয়া সরকার, তানিয়া দেব, মিনতি বিশ্বাস, রিফু দেববর্মা, রেশমি নোয়াতিয়া, অন্তরানি নোয়াতিয়া, দেবশ্রীতা চৌধুরী। পাঁচজন ক্রিকেটারকে অবশ্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। তারা হলো: স্নিধা সরকার, রেবিকা নোয়াতিয়া, অস্মিতা দাস, অঙ্কিতা পাটারি, ভূমিকা নায়েক।

অনূর্ধ্ব ১৯ নেতৃত্বে রূপালী, রাজ্যদল ঘোষিত জাতীয় ক্রিকেটে ১ম ম্যাচ হরিয়ানার বিরুদ্ধে
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















